মির্জা ফখরুল গ্রেফতার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১০:৪৮
জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল থেকে তিনি এখানেই অবস্থান করছিলেন।
 
ঢাকার উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগে মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
 
মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে এক সংবাদ সম্মেলনের পর নিজের গাড়ি নিয়ে প্রেসক্লাব থেকে বের হচ্ছিলেন মির্জা ফখরুল। এ সময় প্রধান ফটকে পুলিশ তার গাড়িটি আটকে দেয়। কিছুক্ষণ ফটকে আটকে রাখার পর কয়েকজন পুলিশ তার গাড়িতে উঠে পড়েন। গ্রেফতারের পর মির্জা ফখরুলকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।
 
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক পেশাজীবী সংগঠনের আলোচনা সভায় যোগ দেন মির্জা ফখরুল। সেখানে তার অবস্থানকে কেন্দ্র করে সরকার সমর্থক ও সরকারবিরোধী কর্মীদের মধ্যে একদফা মারামারিও হয়। পরে সেখানেই রাতে থেকে যান তিনি।