নতুন ডিমপি কমিশনার ও র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বগ্রহণ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১২:৪৩
ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে আসাদুজ্জামান এবং র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে বেনজীর আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার সকালে এই দুই নতুন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন। দায়িত্বগ্রহণের পরই তারা পৃথক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। প্রেস ব্রিফিংয়ে তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।