ইয়েমেনের রাজধানী সানায় একটি গাড়ি বোমা হামলায় ৩০ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। বুধবার একটি পুলিশ কলেজের বাইরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। খবর: বিবিসি ও রয়টার্সের।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি গাড়ি বোমা ছাত্রদের ভিড়ের কাছাকাছি বিস্ফোরিত হয়। তবে এটি নিশ্চিত নয়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শহরের মধ্য থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
