আদালতে খালেদার হাজির না হওয়ার আবেদন মঞ্জুর

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৪:০০
 
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজির না হওয়ার আবেদন মঞ্জুর করলেও সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠ স্থাপিত বিশেষ জজ আদালত আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। এর ফলে সাক্ষ্যগ্রহণ চলবে। তবে খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে। এর আগে খালেদার পক্ষে তার আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ মুলতবি ও আদালতে হাজির না হওয়ার ব্যাপারে সময় আবেদন দাখিল করে। আবেদনে বলা হয়, অবরুদ্ধ অবস্থায় খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারবেন না। সাক্ষগ্রহণ মুলতবি ঘোষণা করা হলে দুদকের আইনজীবীরা এ আবেদনের বিরোধিতা করেন।