নিউজিল্যান্ডে প্যারাস্যুটারদের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির ১৩ আরোহীর সকলে অক্ষত রয়েছেন। বুধবার লেক তাউপো-এ বিমানটি বিধ্বস্ত হয়। খবর নিউজিল্যান্ড হেরাল্ড।
স্কাইডাইভ তুউপোর প্রধান নির্বাহী রয় ক্লেমেন্টস এক বিবৃতিতে বলেন, ‘উড্ডয়নের পরপরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালকসহ সকল প্যারাস্যুটার বিমান থেকে নিরাপদেই প্যারাস্যুটের মাধ্যমে নেমে যেতে সক্ষম হয়েছে। বিমানটিতে ১৩ আরোহী ছিল।’
বিমানটি প্যারাস্যুটারদের নিয়ে দ্বীপের মধ্যাঞ্চলের লেক তাউপোর ওপর দিয়ে যাচ্ছিল। বিমানটি থেকে প্যারাস্যুটারদের স্কাইডাইভ করার কথা ছিল।
এক প্রত্যক্ষদর্শী নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, তিনি একটি প্রচন্ড শব্দ শুনতে পান। এরপর স্কাইডাইভাররা প্যারাস্যুটে করে নিচে নেমে আসেন। যদিও বিমানটি মাটি থেকে খুব নিচু দিয়ে উড়ছিল।
ইভস জানায়, সকল প্যারাসুটার নামার পর একদম শেষ মুহূর্তে চালক প্যারাস্যুটের মাধ্যমে বিমান থেকে নিচে লাফিয়ে পড়েন।
বেসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র মাইক রিচার্ডস বলেন, এটা একটা অলৌকিক ঘটনা যে বিমানের কেউই মারা যাননি। দুর্ঘটনার তদন্ত চলছে।
