‘স্পেসএক্স’র ‘ফ্যালকন রকেট’ উৎক্ষেপণ স্থগিত

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৩:২৬
মার্কিন কোম্পানি ‘স্পেসএক্স’ মহাশুন্য স্টেশনে পণ্যসামগ্রী পাঠানের পূর্বনির্ধারিত মঙ্গলবারের অভিযানে   ‘ফ্যালকন রকেট’ উৎক্ষেপণ স্থগিত করেছে। পৃথিবীতে সাগরের প্লাটফর্মে অক্ষত অবস্থায় রকেট অবতরণের পরীক্ষামূলক উৎক্ষেপণ অভিযানটি পরিচালনার কথা ছিল। খবর বিবিসি’র।
শুক্রবার ক্যাপ ক্যান্যাভের‌্যালে উৎক্ষেপণের দিন ধার্য করা হয়েছে।
প্রথম পর্যায়ে রকেটটির উৎক্ষেপন এবং এটির কাজ শেষ করে পৃথিবীতে আটলান্টিক সাগরের নির্দিষ্ট এলাকায় নামার চেষ্টা করা।
যদি এই ধরনের সক্ষমতা প্রমাণ করা যায়, এর মানে ভবিষ্যতে উল্লেখযোগ্য হারে উৎক্ষেপণ ব্যয় কমে আসবে।
উৎক্ষেপণের পর খণ্ডিত হয়ে রকেটের খসে পড়া ধ্বংসপ্রাপ্ত অংশগুলো পৃথিবীতে পড়ে।
স্পেসএক্স কোম্পনিটি এর উৎক্ষেপন করা ‘ফ্যালকন ৯’  অক্ষত ফিরিয়ে আনার নিয়ন্ত্রণে অনুশীলন চালিয়ে আসছিল।
কোম্পানিটি দেখতে চেয়েছিল গতি বাড়ানের জন্য রকেট থেকে নিচের দিকে ক্ষেপণ করা ছোট রকেটগুলো আটলান্টিক সাগরের নির্দিষ্ট এলাকাকে লক্ষ্য করতে পারে কীনা।
যদি এটা খাড়াভাবে বন্ধ রেখে স্থির করার পর্যায়ের সফলতা পায় তবে রকেট ক্ষেপণাস্ত্রবিদ্যায় এটা পথের নির্দেশনা হতে পারে। এর ফলে উৎক্ষেপন ব্যয় সঙ্কুচিত হয়ে আসবে।
স্পেসএক্সও সফলতা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে ৫০-৫০ ভাগ প্রত্যাশা করেছিল।