খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৬:২৪
 
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার দুপুরে ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ আদালত-৩ এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ খালেদা জিয়ার হাজির হওয়ার কথা ছিল। কিন্তু আইনজীবীরা আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ। এছাড়া তিনি অসুস্থ হওয়ায় আতালতে আসতে পারছেন না। 
বিএনপির চেয়ারপারসনের হাজির না হওয়ার আবেদন মঞ্জুর করলেও সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন নামঞ্জুর করে আদালত। আর অনুপস্থিতিতইে সাক্ষ্যগ্রহণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।