তাইওয়ানের পূর্বাঞ্চলে বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর: এএফপির।
তাইওয়ানের ভূ-কম্পন কেন্দ্র জানায়, তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলীয় নগরী হুয়ালিয়েনের উত্তরপূর্বে স্থানীয় সময় বেলা ১২টা ৪৮মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি রাজধানী তাইপেসহ বিস্তৃত দ্বীপ অঞ্চলে অনুভূত হয়।
