ওবামার মেয়ের রহস্যময় ছবি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৬:৫৪
 
জনসম্মুখে উপস্থিতির ক্ষেত্রে কয়েক বছরের কড়াকড়ির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়ার (১৬) একটি রহস্যময় ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। ছবিটি প্রকাশিত হওয়ার পর অনলাইনে এই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
প্রকাশিত ঐ ছবিটিতে দেখা গেছে, অবিকল মালিয়ার মতো একটি মেয়ে প্রিন্টেড টি-শার্ট পরে আছে। সেখানে ব্রুকলিনের র‌্যাপ গ্রুপ ‘প্রো এরা’র নাম লেখা আছে। বিস্ময় বিহ্বল চেহারা নিয়ে মুখটা হাঁ করে আছে। আর ক্যামেরার দিকে তাকিয়ে তার লম্বা পনিটেইল বিন্যস্ত করছে।
ছবিটি কে বা কারা তুলেছে এবং এটি কিভাবে ইন্টারনেটে এসেছে তা জানা যায়নি।