যতোই দিন যাচ্ছে প্রযুক্তির প্রসার ততোই বাড়ছে। মানুষের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক এখন অত্যন্ত গভীর। তাই বলে প্রযুক্তির ছোয়া থেকে বাদ যাচ্ছে না ছোট্ট পাখি পেঙ্গুইনও। তারাও গেম খেলে এবং সেটা আবার আইপ্যাডে!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি অ্যাকুরিয়াম (কৃত্রিম জলাধার) মালিক জানিয়েছেন, তার অ্যাকুরিয়ামের পাখি পেঙ্গুইন আইপ্যাডে গেম খেলে। ফলে অ্যাকুরিয়ামে থাকা পাখিদের আর বিরক্ত হতে হবে না। খারাপ লাগলেই তারা আইপ্যাডে গেম খেলতে পারবে। অ্যাকুরিয়াম অব দ্য প্যাসিফিক লংবিচ, ক্যালিফের পাখি বিশেষজ্ঞ সারা ম্যান্ডেল জানিয়েছেন, পেঙ্গুইনদের খেলার জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যার নাম দেয়া হয়েছে ‘গেমস ফর ক্যাটস’। পেঙ্গুইনের প্রতিক্রিয়া পরীক্ষার জন্য এই গেমটি আইপ্যাডে খুলে দেয়া হয়েছিল। আমরা মনে করেছিলাম পেঙ্গুইন হয়তো এবিষয়ে কোনো নজর দেবে না। কিন্তু দেখা গেল পেঙ্গুইন ওই অ্যাপ্লিকেশনে ক্লিক করছে এবং সেটা খুব দ্রুতই। - ইউপিআই
