বেশিরভাগ মানুষ যখন চুরির ভয়ে দরজায় নানা প্রযুক্তির ব্যবহার করছে তখন ভারতের একটি গ্রামের ঘরগুলির দরজা কখনো বন্ধই হয় না। কারণ তাদের দরজায় কোনো কপাট নেই। এমনকি তালা নেই ব্যাংকেও।
ভারতের পশ্চিমাঞ্চলের শনি শিংনাপুর গ্রামের বাসিন্দাদের বিশ্বাস তাদের দরজা খোলা থাকলেও চুরি হবে না। তারা তাদের টাকাকড়ি বেডরুমে একটি খোলা ড্রামের ভেতর রেখে দেন। দরজা খোলা রেখেই নিশ্চিন্তে গয়নাসহ গুরুত্বপূর্ণ জিনিস রেখে বাইরে বেরিয়ে পড়েন। এই বিশ্বাস তাদের কয়েক প্রজন্ম ধরে চলছে। ঘরের দরজায় কপাট না থাকার কারণ সম্পর্কে গৃহকত্রী জয়শ্রী বলেন, বহু বছর আগে শনি দেবী গ্রামের বাসিন্দাদের স্বপ্নে দেখা দেন। তিনি বলেন, তোমাদের ঘরের দরজায় কপাট দেয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তিনিই তাদের সবকিছু রক্ষা করবেন। শ্রমিক বালাসাহেব বারুদ বলেন, শনি দেবী শক্তি করুনাময়ী এবং শক্তিমত্তী। কেউ রাতে চুরি করলেও সকালে এসে তা দিয়ে যাবেন। গ্রামের সরকারি ব্যাংকের ইউসিওর ব্যাংকের কাচের দরজায়ও কোনো তালা নেই। ব্যাংক কর্মকর্তা নগেন্দ্র সেহওয়াত বলেন, এতে তাদের কোনো সমস্যা হয় না। - ডেইলি মেইল
