‘আই হ্যাভ ড্রাগস’

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ০০:৫৭

সারা বিশ্বে মাদকের ব্যবহার একদিকে যেমন বাড়ছে, অন্যদিকে বাড়ছে মাদকবিরোধী প্রচারণাও। কিন্তু ভিন্ন ঘটনা ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। তিনি প্রকাশ্যেই চালাচ্ছেন মাদক বিক্রয়ের প্রচারণা!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের হাডসনের পুলিশ জানিয়েছে, জন বালমার নামের এক ব্যক্তি কালো রঙ্গের একটি টি শার্ট পরে কে মার্ট স্টোরে দাঁড়িয়েছিল। তার টি শার্টে সাদা রঙে লেখা, ‘হু নিডস ড্রাগস? নো, সিরিয়াসলি আই হ্যাভ ড্রাগস (কার মাদকের প্রয়োজন? না, সত্যিকারে আমার কাছে মাদক আছে)। এর পুলিশের এক কর্মকর্তা লেখাটি পড়েন এবং তার প্রতি নজর রাখেন। ওই কর্মকর্তা জানান, বালমার লাইনে দাঁড়িয়ে একজনকে মাদকের একটি ব্যাগ হস্তান্তর করতে যাচ্ছিলেন। এরমধ্যে তার চোখে চোখ পড়ে। অমনি লুকিয়ে ফেলার চেষ্টা করেন। এরপর তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যাগে মিথামফিটামিন নামের এক জাতীয় মাদকদ্রব্য পাওয়া গেছে। - স্কাই নিউজ