প্রশিকার চেয়ারম্যানসহ ১০ জনের দুর্নীতি অনুসন্ধান

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১৮:১৮
 
 
 
 
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মেদসহ ১০ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন বৈঠকে এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে কমিশন থেকে অভিযোগ অনুসন্ধানের জন্য রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। ওই নির্দেশে দ্রুত অনুসন্ধানের তাগিদ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মেদসহ মোট ১০ জনের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে সাত লাখ ৬৭ হাজার ৩৫৪ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রাথমিক সত্যতা যাচাই করে কমিশন এ অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে।