তারেক-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১৯:৪৭
খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। থানার ডিউটি অফিসার এসআই আবদুল হালিম বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন, তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন ।
কোন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কারণে তাদের দু’জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক বর্তমান যুক্তরাজ্যে রয়েছেন। সালাম অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।