স্পাইডারম্যান আসলে...

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ০০:১৫

সবাই দেখছে স্পাইডারম্যান লম্বা লম্বা ভবন বেয়ে উপরে উঠছে। সবাই তাকে বাহ্বা দিচ্ছে। কিন্তু পুলিশের কাছ থেকে যখন আসল ঘটনা জানতে পারল তখন সবাই সতর্ক হয়ে গেল। কারণ ওই স্পাইডারম্যান আসলে একজন চোর! সত্যিই তাই। ঘটনাটি চীনের। দেশটির গুইঝৌ প্রদেশের এক লোক মানুষকে লম্বা ভবনের দেয়াল বেয়ে উঠে বিনোদন জোগাতেন। কিন্তু তিনি কোনো  এক ফাঁকে ভবনের জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়তেন কিংবা জানালার কাছে যা পেতেন কুড়িয়ে নিতেন। এভাবে কৌশলে চুরি করে তিনি অনেক মোবাইল ফোন, নগত অর্থসহ সম্পদের মালিক হয়েছেন। তবে পুলিশের হাতে ধরা পড়ায় বন্ধ হয়ে গেছে তার ‘স্পাইডারম্যান’ জারিজুরি। -সিনহুয়া