খালেদা জিয়ার কার্যালয়ে আবার তালা!

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ১৭:১৫

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকে আবার তালা দিয়েছে পুলিশ।

গত শনিবার রাত থেকে তিনি সেখানে কার্যত ‘অবরুদ্ধ’ ছিলেন। কয়েক দিন কার্যত অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেওয়া হয়। এরপর রাতে আবার তালা লাগিয়ে দেওয়া হলো। ইউএনবি।