ফের ফ্রান্সে পুলিশকে গুলি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ১৮:১৪
 
 ফের ফ্রান্সে পুলিশকে গুলি ছুড়েছে  দুই ব্যক্তি। দেশটির রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে  শুক্রবার এ ঘটনা ঘটে।  ন্যাশনাল ২ মহাসড়কে ধাওয়া করলে দুই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর এএফপি। 
ওই দুই ব্যক্তি সাপ্তাহিক পত্রিকা শার্লি হেবদো কার্যালয়ে বুধবার ১২ জনকে হত্যা করেছে বলে পুলিশ সন্দেহ করল।
পত্রিকাটির প্রধান সম্পাদক ও তিন ব্যঙ্গচিত্রশিল্পী এবং পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। 
এর আগে পশ্চিম প্যারিসের একটি মসজিদে পরপর চারটি গ্রেনেড বিস্ফোরণ হয়। সেইসঙ্গে দক্ষিণ প্যারিসে বুলেটপ্রুফ জ্যাকেট পরে এক বন্দুকবাজ পুলিশকর্মীদের ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে  এক  নারী পুলিশকর্মীর মৃত্যু হয়। জখম হন আরো এক পুলিশকর্মী। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।  
এদিনই ফ্রান্সের লিওঁ শহরে একটি রেস্তরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি। 
পুলিশ জানায়, পত্রিকার দফতরে হামলাকারী তিন জনকে চিহ্নিত করছে পুলিশ। হামলাকারীদের একজন ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে। ১৮ বছরের ওই যুবকের নাম হামিদ মুরাদ। সূত্র-রয়টার্স, এএফপি বিবিসি।