শপথ নিচ্ছেন সিরিসেনা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ১৬:৩৪
 
মাইথ্রিপালা সিরিসেনা শুক্রবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। বিরোধী দলের এক নেতা একথা জানান। মহেন্দ্র রাজাপাকসে পরাজয় স্বীকার করে নেয়ার পর তিনি একথা জানান।
বিরোধী দলীয় মুখপাত্র সামান আথায়াউদাহিত্তি বলেন, ‘আজ সন্ধ্যা ৬টায় কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।’ এএফপি