ড্রাগ নেয়ার অপরাধে চীনা চলচ্চিত্রের অ্যাকশন হিরো জ্যাকি চ্যানের ছেলে জেইসি চ্যানকে (৩২) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। খবর বিবিসির।
জেইসি অন্যদের ড্রাগ ব্যবহারে সহায়তা করেছেন বলে বেইজিংয়ের আদালতে স্বীকারোক্তি দেন। গত আগস্টে পুলিশ তার বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে ১০০ গ্রামের বেশি মারিজুয়ানা উদ্ধার করে। তখন তাকে সর্বোচ্চ তিন বছরের সাজা দেয়া হয়। তবে সম্প্রতি দেশজুড়ে মাদক ব্যবহারকারীদের আটক করার বিষয়ে অভিযান শুরু হওয়ায় তাকেও গ্রেপ্তার করা হয়।
এ দিকে, এ নিয়ে ব্যাপক ধরপাকড় শুরু হওয়ায় অনেক তারকারা আটক হয়েছেন। গত বছর জুনে ড্রাগ ব্যবহারকারীদের দমনে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
