বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখার প্রতিবাদে এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর মুক্তির দাবিতে রবিবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শুক্রবার সিলেট জেলা ও মহানগর বিএনপির এক জরুরি সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।
সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম ও আলী আহমদ জানান—রবিবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল চলবে। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
