দি ইকোনোমিক টাইমসের প্রতিবেদন

বাংলাদেশে অবরোধ: বিপাকে ভারতীয় রপ্তানিকারকরা

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ২১:২৪
 
 
 
 
 
 
বাংলাদেশে অবরোধ: বিপাকে ভারতীয় রপ্তানিকারকরা
 
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে সরকারবিরোধী দলগুলোর টানা অবরোধে বিপাকে পড়েছে ভারতের রপ্তানিকারকরা। স্থলবন্দর এলাকাগুলোতে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক আটকা পড়ে আছে। সোনা মসজিদ স্থলবন্দরের বিপরীতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মহাদিরপুর স্থল বন্দরেই অন্তত ১৫০০ পণ্যভর্তি ট্রাক আটকে আছে। খোলা আকাশের নিচে দিনের পর দিন এ সব পরিবহন আটকে থাকায় পচনশীল পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। অন্য দিকে, পরিবহন মালিকদেরও গুণতে হচ্ছে বাড়তি খরচ। এ সংকট সমাধানে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির রপ্তানিকারকরা। শুক্রবার দি ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মহাদিরপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল শাহ-র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়—রপ্তানিকারকরা এখন উদ্বিগ্ন। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও  বাংলাদেশের সাথে কূটনৈতিক পর্যায়ে আলোচনার করার অনুরোধ জানানো হয়।
ভারত প্রতিবছর বাংলাদেশে বিশাল পরিমাণ পণ্য রপ্তানি করে। এর বিপরীতে খুব কমই বাংলাদেশ রপ্তানি করে। মহাদিরপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫ শতাধিক ট্রাক বাংলাদেশে পণ্য পরিবহন করে।