এবার কানাডায় সন্ত্রাস বিরোধী নতুন আইন পাশের প্রস্তুতি চলছে। জিহাদের নামে পরিচালিত ইসলামী চরমপন্থীদের হামলা ঠেকাতে আগামী ১২ জানুয়ারি হাউজ অব কমন্সের অধিবেশনে এই আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে কনজারভেটিভ সরকার।
গত অক্টোবরে রাজধানী অটোয়ায় পার্লামেন্ট ভবনে এক সন্ত্রাসীর হামলার পর প্রধানমন্ত্রী হারপার বলেন, কানাডা কখনই হুমকির কাছে মাথা নোয়াবে না।
