‘‘দ্য বার্ডস’ অ্যান্ড ‘দ্য টাইম মেশিন’’ তারকা অভিনেতা রোড টেইলর আর নেই। গত বুধবার ৮৪ বছর বয়সে নিজ বাড়িতে পরিবার বন্ধুদের উপস্থিতিতে প্রকৃতির নিয়মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর এনডিটিভি’র।
১০ জানুয়ারি রোড টেইলর ৮৫ বছর বয়সে পা রাখতেন। রোড তার ৩৫ বছর বয়সী স্ত্রী ক্যারোল এবং তার কন্যা ফেলিসিয়াকে নিয়ে বেঁচে থাকছিলেন। IMG0
রোডের কন্যা ফেলিসিয়া বলেন, ‘আমার বাবা তার কর্মকে ভালবাসতেন। তার স্বভাবজাত বৈশিষ্ট্য ছিল অভিনেতা হওয়া। এটাকে সম্মানের এবং আরোকিছু আখ্যা দিয়ে তিনি এটা ছাড়া থাকতে পারতেন না।’
