ফ্রান্সে ঐক্যের ডাক

বিকৃত মস্তিষ্কের জঙ্গিদের সাথে ইসলামের সম্পর্ক নেই: ওলাঁদ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ১৭:৪৫
 
 
 
 
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ‘বিকৃত মস্তিষ্কের জঙ্গিদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই।’ তিনি বর্ণবাদ ও এন্টি সেমিটিজমের বিরুদ্ধে দেশের জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান। ওলাঁদ বলেন, ‘আমি ঐক্যের ডাক দিচ্ছি। এটি আমাদের সবচেয়ে বড় শক্তি।’ খবর সিনহুয়া ও বিবিসির।
সন্ত্রাসের বিরুদ্ধে সংহতি প্রকাশের জন্য রবিবার সকল দলের অংশগ্রহণে ফ্রান্সে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল, ইতালিয়ান প্রধানমন্ত্রী মাত্তিও রেঞ্জি, স্পেনের প্রধানমন্ত্রী মেরিয়ানো রাজয় ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জিয়ান ক্লডকে নিয়ে ওলাঁদ সমাবেশে যোগ দেবেন।