মুহাম্মদ হাবিবুর রহমান স্মরণে সভা

দেশে ছিয়ানব্বইপূর্ব রাজনৈতিক সংকট চলছে: ড. কামাল

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ১৯:৩৪
 
 
 
 
 
বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশে  বতর্মানে ’৯৬ সালের পূর্ববর্তী রাজনৈতিক সংকটময় অবস্থা বিরাজ করছে। সে সময় সাহসিকতার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান দেশকে সংকট থেকে উত্তরণ করেছিলেন। তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিতর্ক থাকলেও তিনি তার নিরপেক্ষ ভূমিকার কারণে ছিলেন সব বিতর্কের ঊর্ধ্বে।’ শনিবার বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, ‘ধর্মকে কেন্দ্র করে সাম্প্র্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়ার প্রবণতা আমাদের জাতিগত ঐক্য ধ্বংস করে। ব্যক্তিজীবনে হাবিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেছেন। সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় তার অবদান অনন্য।’
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল হোসেন, ইন্সটিটিউটের পরিচালক শাহদীন মালিক প্রমুখ।