যারা মদ খায় তাদের জন্য অহরহ দু:সংবাদ দিয়ে থাকেন চিকিত্সকরা। কিন্তু এবার আরো একটি দু:সংবাদ হলো মদ খেলেও সাবধানে খেতে হবে! কারণ মদে থাকতে পারে মানব বর্জ্য!
খবরটি শুনতে খারাপ শোনা গেলেও সত্যি। ব্রিটেনের একটি প্রতারক চক্র স্বীকার করেছে যে তারা মদের ভেতর মানব বর্জ্য যেমন প্রস্রাব এবং মল দিয়ে থাকেন যা মানুষের শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর। দেশটির একটি আদালতের প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন। মদ বিক্রেতা প্রতিষ্ঠান স্মার্ণওফ এবং জ্যাক ড্যানিয়েল লিকারের লেবেল লাগানো মদের বোতলসহ নিকোলাস স্টুয়ার্ট (৩৫) এবং তার এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। ব্ল্যাকপোল কাউন্সিল আদালতের প্রসিকিউটর ভিক্টোরিয়া কার্টমেল জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী গ্রেফতারকৃতদের কাছে পাওয়া মদের বোতল পরীক্ষাগারে পাঠায়। সেগুলো ছিল ভদকা এবং হুইস্কি। কার্টমেল আদালতের বিচারককে জানান, মদের ভেতর এক ধরনের পানি পাওয়া যায় যা এর রং তৈরি করেছে। এই পানিই হলো প্রস্রাব। এই মদে ই-কোলাই নামের এক ধরনের ব্যাকটেরিয়া আছে যা মানুষের স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর। প্রসিকিউটর এ ধরনের মদ বিক্রি করতে নিষেধাজ্ঞা দেয়ার আহবান জানান। - ইউপিআই
