বয়স তার একশ বছর। এই বয়সে তার নুয়ে পড়ার কথা; কিন্তু নুয়ে পড়া তো দূরে থাক বরং উল্টো কঠিন কাজটিই করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের এক নারী। তিনি বৃদ্ধ বয়সে শারীরিক প্রশিক্ষকের কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যের রিভারভিউ হাইল্যান্ডের বাসিন্দা লরেটা ট্যাগারড গত মঙ্গলবার নিজের জন্মবার্ষিকী পালন করেন। তিনি তার অ্যাপার্টমেন্টে গত ১৫ বছর ধরে শারীরিক প্রশিক্ষণের ক্লাস নিচ্ছেন। রিভারভিউয়ের ম্যানেজার জনা কাইসার বলেন, তিনি লরেটার কর্মকাণ্ড দেখে অভিভূত। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম-কিভাবে এই বয়সে এরকম শারীরিক সক্ষমতা ধরে রাখা সম্ভব। তিনি বলেছিলেন, মানুষের কৃতজ্ঞতাবোধ এক্ষেত্রে অনেকটা সহায়তা করতে পারে। আর মধু খেতে হবে। লরেটা বলেন, কখনো তুমি তোমার চুলকে ধুসর হতে দেবে না। কাইসার বলেন, লরেটা দীর্ঘ জীবন এবং স্বাস্থ্যকর জীবনের একটা প্রতীক। সততাসহ বিভিন্ন চারিত্রিক গুণাবলী এক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখে। লরেটাই আমাদের এখানকার কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করেছেন, জানান কাইসার। - ইউপিআই
