প্রত্যেকটি প্রাণী খাঁচার বন্দীদশা থেকে মুক্ত হতে চায়। আর এজন্য তারা সংগ্রাম করে। কিন্তু ব্যতিক্রম দেখা গেল একটি বানর শাবকের ক্ষেত্রে। চীনের এই বানরটিকে মুক্তি দেয়ার চেষ্টা করা হলেও সে মুক্ত হতে চায়নি। চীনের ইউনান প্রদেশের জিংডং কাউন্টিতে অবস্থিত ন্যাচার বুরো রিজার্ভের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি গত সপ্তাহে তারা দুটি বানরকে মুক্তি দেন। একটি বানর বের হলেও বানর শাবকটি বের হতে চায়নি। সে পা দিয়ে মাটি আঁঁকড়ে ধরে। যে তাকে খাবার খাওয়ায় সে শত চেষ্টা করেও বাইরে নিয়ে আসতে পারেনি। বানরটি সমপ্রতি বন্য পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, বানরটি কিছুদিন মানুষের কাছে ছিল। তাকে খাওয়ানো হয়েছে। তার যে পরিমান খাবার দরকার সেটা এখানে সম্ভব নয়। তাই আমরা তাকে আমরা বাইরে রেখে খাওয়াতে চাই। কিন্তু ভেতরে কেন প্রয়োজনীয় খাবার দেয়া যাবে না সেটি জানা যায়নি। -ইউপিআই
