পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১১:৩৩
 
পাকিস্তানে একটি তেলবাহী ট্যাংকারে সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। এ ঘটনার আরো অনেকে আহত হয়েছেন। রবিবার ভোরে করাচির কাছে এই দুর্ঘটনা ঘটে। 
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি করাচি থেকে শিকারপুরে যাচ্ছিল। বাসটি সুপার হাইওয়ে লিংক রোডে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি তেলের ট্যাংকারে সঙ্গে সংঘর্ষ হয়। 
পুলিশ জানিয়েছে, সংঘর্ষ হওয়ার ফলে দুইটি যানেই আগুন ধরে যায়। এসময় যাত্রীরা বাস থেকে লাফ দেয়। 
করাচি জিন্না হাসপাতালের চিকিৎসক সেমি জামালি জানিয়েছেন, আমার ৫৭টি মৃতদেহ পেয়েছি। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কেননা, আহতদের মধ্যে বেশিরভাগই শরীর একেবারে পুড়ে গেছে। 
করাচি কমিশনার শোয়েব সিদ্দিকীর ভাষ্যে, তেলের ট্যাংকারের চালকের অবহেলায় এই দুর্ঘটনা ঘটে।