গুলশানের নিজ কার্যালয়ে বসে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখে মোনাজাতে খালেদা জিয়া অংশ নেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব মারুফ কামাল খান।
এ সময়ে তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ কয়েককজন নারী নেত্রী।
এক সপ্তাহের বেশি সময় ধরে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে আছেন খালেদা জিয়া।
