বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় এলাকায় নতুন করে মাটি, ইট ও বালি বোঝাই সাতটি ট্রাক রাখা হয়েছে। রবিবার দুপুরের দিকে এসব ট্রাক আসতে শুরু করে।
দুপুর পর্যন্ত সাতটি ট্রাক আসতে দেখা গেছে। এর মধ্যে গুলশান কার্যালয়ের উত্তর পাশে ৮৬ নম্বর রোডের প্রবেশ মুখে পাঁচটি ও দক্ষিণ পাশে পাঁচটি ট্রাককে অবস্থান নিতে দেখা যায়।
এর আগে গত ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়ে আন্দোলনের ডাক দিয়ে সেখানেই অবস্থান নেন। পরে সেখানে ইট ও বালুর ট্রাক দিয়ে ব্যারিকেড দেয়া হয়। এরপর তা সরিয়েও নেয়া হয়।
