ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ২২:৫০
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ডাইনি অপবাদ দিয়ে একটি আদিবাসী পরিবারের সদস্যদের গ্রামছাড়া করা হয়েছে। গ্রামে সালিশি সভা বসিয়ে পরিবারের সদস্যদের প্রথমে মারধর করা হয়, এর পর গ্রাম থেকে বের করে দেয়া হয় তাদের। পরিবারটির অভিযোগ পুলিশে খবর দিয়েও কোন কাজ হয়নি। এ প্রসঙ্গে পরিবারটির তরফ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর সালিশ বসিয়ে পরিবারটির সদস্যদের ডাইনি আখ্যা দেয়া হয়েছিল। সূত্র: কোলকাতা ২৪/৭