সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১১:১৬
 
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে বাংলাদেশ আওয়ামী লীগকে জনসভার অনুমতি দিয়েছে ডিএমপি। সোমবার মোঃ আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) কর্তৃক স্বারিত এক পত্রে এই অনুমতি প্রদান করা হয়।  
ডিএমপি নিউজে বলা হয়েছে, আজ দুপুর দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ১১ শর্তে জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। জনসভায় আইন-শৃঙ্খলা পরিপন্থী ও জনস্বার্থ বিরোধী কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী বক্তব্য বা কার্যক্রম, ধ্বংসাত্মক কার্যকলাপ ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।