আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে বিরুপ মন্তব্য করায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহম্মেদ, জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বারসহ ছয়জনকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছে ট্রাইব্যুনাল। সোমবার সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ব্রেঞ্চ এ আদেশ দেন।
আগামী ২৮ জানুয়ারি তাদের ট্রাইব্যুানালে হাজির হয়ে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জিয়াদ আল মালুম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
