মঙ্গলবার সুনামগঞ্জে ২০দলের হরতাল

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৩:৪৮



দলীয় নেতা-কর্মীদের গ্রেতারের প্রতিবাদে মঙ্গলবার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। সোমবার সকাল সাড়ে ১১টায় বিএনপির বিলপাড়ের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডেকে হরতাল ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা মোশতাক আহমেদ, বিএনপি নেতা শেরগুল আহমেদ,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বাৃয়ক সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।