আওয়ামী লীগের সমাবেশ শুরু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৬:৪৮
 
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে।
বেলা আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। 
সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা একটা থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু  করেন দলীয় নেতা-কর্মীরা। তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সমাববেশস্থলে প্রবেশ করেন। 
এদিকে আওয়ামী লীগের সমাবেশস্থল থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা সংস্থা।