পোলার্ড-ব্রাভো প্রতিশোধমূলক নিপীড়নের শিকার: গেইল

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ২০:২৯
 
 
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯০ রানের আক্রমণাত্বক ইনিংস খেলার পর নিজ দলের নির্বাচকদের আক্রমণ করলেন ক্রিস গেইল। পোলার্ড-ব্রাভোকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ায় ক্লাইভ লয়েডের নেতৃত্বে গঠিত নির্বাচক দলের সমালোচনা করে এই ড্যাসিং ব্যাটসম্যান বলেছেন, ‘ঐ দুই অলরাউন্ডার প্রতিশোধমূলক নিপীড়নের শিকার।’ সেই সঙ্গে তাদের বাদ দেয়াকে হাস্যকর বলেও মন্তব্য করেছেন তিনি।
 
জোহানেসবার্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেইল বলেন, ‘এই দু’জন কিভাবে দল থেকে বাদ পড়ে? আমার কাছে এ দু’জনের বাদ পড়াটা প্রতিহিংসা বলে মনে হচ্ছে। এটা স্রেফ উপহাস, এমন উপহাস সত্যিকারভাইে দু:খজনক। সত্যিই এটা আমার কাছে উপহাস ছাড়া কিছু মনে হয়নি।’
এ দু’জনকে বাদ দেয়ায় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এখন গেইল। তবে নিজ দলকে পূর্ণ শক্তির মনে করছেন না ৩৫ বছর বয়সী গেইল।
তিনি বলেন, ‘পোলার্ড অথবা ব্রাভোকে ছাড়া আমাদের দল পূর্ণ শক্তির হতে পারে না। সুতরাং এটা সত্যিকারার্থেই আমাদের জন্য দু:খজনক।’