সংলাপে বসুন, অন্যথায় যা হওয়ার তাই হবে: অলি

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ২০:৪৫
 
 
চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সকল দলকে নিয়ে সংলাপে বসে গ্রহণযোগ্য পন্থায় সংসদ নির্বাচনের জন্য সক্রিয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ২০ দল শরিক এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন ‘অন্যাথায় যা হওয়ার তাই হবে’।
 

অলি আহমদ বলেন, ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে এ সরকার খাদে ও ফাঁদে পড়েছে। ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখায় সাধারণ মানুষ ক্ষিপ্ত। ফলে আন্দোলন প্রতিদিন তীব্রতর হচ্ছে। খালেদা জিয়া বলেছেন— সরকারের পতন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। এমন পরিস্থিতিতে সরকার কী আরো ধ্বংসের জন্য বসে থাকবে? হয়তো এমন সময় আসবে তখন না থাকবে রাধা, না থাকবে বাসুরি। বসে বসে মুড়ালি না বাজিয়ে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।