শিশুটি দেখিয়ে দিল পুরস্কার জয়ের ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর নয়। মাত্র ২৮ দিন বয়সেই সে জিতে নিল স্বর্ণ এবং ডায়মন্ড যার আর্থিক মূল্য তিন কোটি ১২ লাখ টাকা।
শিশুটির নাম নিথেরা জনার্দন। ভারতীয় বংশোদ্ভূত। গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে ২০তম শপিং ফেস্টিভ্যালের র্যাফেল ড্র’তে এই পুরস্কার পায় নিথেরা। নিথেরার বাবা অনিল জনার্দন জানান, তারা নিথেরার জন্মের পর ২৮ দিন বয়স উদযাপন উপলক্ষে উত্সব থেকে একটি চেইন এবং চুড়ি কেনেন। এরপর শিশুটির নামে তিনটি কুপন পূরণ করেন। শিশুটির বাবা আরো জানান, আশা ছিল কিছু একটা হয়তো জিতবো। কেরালায় গিয়ে আমরা তার ২৮ দিন উদযাপন করি। অনিল বলেন, শুক্রবার আমাদের কাছে একটি ফোন আসে এবং খবরটি জানায়। প্রথমে মনে করেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করছে। তাই ফোনটি আমি আমার বন্ধুর কাছে দিই। কিন্তু পরে দেখি ফোনটির নাম্বার ঠিক আছে। এরপর ফোন করে সত্যিটা জানতে পারি। র্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে দুইজন ভারতীয় রয়েছেন। - এনডিটিভি
