নাশকতার অভিযোগে গাজীপুরে ৮ জন আটক

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১০:০২



নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গাজীপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আট কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম জানা যায়নি।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-১) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সোমবার রাতে অভিযান চালিয়ে টঙ্গী থানা এলাকা থেকে তিন জন এবং জয়দেবপুর থানা এলাকা থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন জামায়াত এবং তিনজন বিএনপির কর্মী।