ছয়দিনের এশিয়া সফরে পোপ

মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৩:৫৭



 
মানবাধিকারের প্রতি সম্মান ও সত্যের অণুসন্ধান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ছয়দিনের এশিয়া সফরের শুরুতে শ্রীলংকার কলম্বো আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেই এক বিবৃতিতে একথা বলেন পোপ।
২০০৯ সালে শ্রীলংকায় চার দশকের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এই প্রথমবারের মত দেশটি সফরে এল কোন পোপ। এখান থেকে ফিলিপাইনে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে একটি উন্মুক্ত জনসভা আয়োজন করারও পরিকল্পনা রয়েছে ফ্রান্সিসের।
এদিকে অবতরণের পর বিমানবন্দরে পোপকে অভ্যর্থনা জানান দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট মেইথ্রিপালা সিরিসেনা। সেখানে বক্তব্য প্রদানকালে পোপ বলেন, পুনরেত্রীকরণ, সংহতি এবং শান্তি  চর্চার মধ্য দিয়েই একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব। দেশটি অবকাঠামোগতভাবে মাত্র পুনর্গঠিত হতে শুরু করেছে, কিন্তু তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ সমাজে মানবিক মর্যাদা বৃদ্ধি করা, মানবাধিকারের প্রতি সম্মান দেখানো- বলেন পোপ। এছাড়া সত্যের অণুসন্ধান করা অর্থাৎ ন্যায়বিচার ও ঐক্য গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
বিমানবন্দর  থেকে ২০ কিলোমিটার রাস্তার দুই পাশে বহু মানুষ পোপকে এক নজর দেখার জন্য সমবেত হয়।