বলিউড পাড়ায় এখন নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলেই কি ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর আংটি বদলের কাজটি সেরে ফেলেছেন? লন্ডন থেকে দুইজন নিউইয়ার উদযাপনশেষে দেশে ফেরার পর থেকেই প্রশ্নটি দানা বাঁধা শুরু করে।
যদিও আংটি বদল করার বিষয়ে দুইজনের কেউই কোনো মন্তব্য করেননি। কিন্তু প্রথমেই প্রশ্নটি দেখা যায়, ফারাহ খানের জন্মদিনের অনুষ্ঠানে। সে সময় তার বাম হাতটি প্যান্টের পকেটে আড়াল করা ছিল। তখনই কানাঘুষা শুরু হয় তার হাতে এনগেজমেন্ট রিং রয়েছে। আর সেটি লুকানোর জন্য তিনি হাতটা বের করছেন না। এই খবরটিকে আরো বাড়িয়ে দিয়েছে গত শুক্রবার উমাঙ মুম্বাই পুলিশ শো অনুষ্ঠান। সেখানে ‘চিকনি চামেলি’ গানের নাচে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তার হাতে একটি বড় আংটি দেখা গিয়েছিল। যদিও একই অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করা রণবীর কাপুরকে কোনো আংটি পড়তে দেখা যায়নি।
একটি সূত্রে জি-নিউজকে জানিয়েছে, যখন বিয়ের সময় হবে তখন ক্যাটরিনা একটি এনগেজমেন্ট আংটি পড়বেন। আর এটি সবাই দেখতে পারবে। এই আংটিটি তিনি ঢালাওভাবে পড়বে না। তবে কোনো কোনো অনুষ্ঠানে পড়বেন। সঠিক সময়ে এটি জানা যাবে।
ঐ সূত্র আরো জানিয়েছে, ক্যাট-রণবীর আংটি বদল করেছেন। তবে সেটি গোপন রাখতে চান। সূত্র: এনডিটিভি ও জি-নিউজ।
