নান্দাইল রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে মঙ্গলবার অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী চলন্ত লোকাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারীর মৃত্যু হয় বলে এলাকাবাসী জানায়। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নান্দাইল রোড রেলওয়ে স্টেশন মাস্টার মদন মোহন দাস জানান, ভৈরব থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন চলে যাওয়ার পর ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি নজরুল ইসলাম মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
