গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীসহ জনগণের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুরে মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া সিরাজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি তাদেরকে এ কথা বলেন। সাক্ষাত শেষে রাবেয়া সিরাজ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া মহিলা দলের নেত্রীদের বলেছেন, ‘‘জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন আরো বেগবান করতে হবে।’’
রাবেয়া সিরাজের নেতৃত্বে মহিলা দলের নেতৃবৃন্দ বেলা একটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছেন। তারা সেখানে ঘন্টাখানেক অবস্থান করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সাবরিনা আক্তার সাথী, সেলিনা রউফ, রহিমা সিকদার, ইয়াসমিন আরা হক, সাবিনা এবং লাভলী। খবর বাসসের।
