রণবীরকে বিয়ে না করতে ক্যাটকে পরামর্শ দীপিকার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৯:৫৮
 
সম্প্রতি দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, ক্যাটরিনার জন্য কোন পরামর্শ রয়েছে কি না? দীপিকার চটপট  উত্তর, 'রণবীরকে বিয়ে কোরো না।'
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দিপিকাকে এদিন একা-একাই লাল গালিচায় হাঁটতে দেখা গেল। সাধারণত প্রেমিক রণবীর সিংএর হাত ধরেই তাকে হাঁটতে দেখতে অভ্যস্ত সবাই। তবে একাই কেন অনুষ্ঠানে এসেছেন এর কোন জবাব পাওয়া যায়নি। অনুষ্ঠানে আলিয়া ভাট ও পরিনিতি চোপড়া ছাড়া কারো সাথে অন্তরঙ্গ হতেও দেখা যায়নি তাকে।
উল্লেখ্য রনবীরের সাথে ক্যাটরিনার আংটি বদলের গুজব নিয়ে এখন সরগরম বলিউড। সূত্র: টাইমস অব ইন্ডিয়া