ক্রিকেট বিষয়ক অনলাইন ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের উদীয়মান ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
২০১৪ সালে সেরা ওয়ানডে বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন লাসিথ মালিঙ্গা, ক্রিস জার্ডান, স্টুয়ার্ট বিনি, মর্নে মরকেল, জস হ্যাজলউড, ক্রিস ওকস ও ম্যাট হেনরি। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের নিয়ে গঠিত একটি কমিটি বর্ষসেরা পারফরম্যান্স নির্বাচন করবেন।
গত জুনে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে অভিষেকে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তরুণ এই পেসার। তাসকিনের মারাত্মক বোলিংয়ে মাত্র ২৫ ওভার ৩ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায় ভারত।
