৬০ হাজার ইয়াবাসহ ৪ মিয়ানমার নাগরিক আটক

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ২৩:৫৯

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ চার মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে আটক ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার রাত ১০ টায় নাজির পাড়ার এলাকার নাফ নদীর তিন নং স্লুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে নাফ নদীর তিন নং স্লুইচ গেইট এলাকা দিয়ে ইয়াবা চালান আসার গোপন সংবাদ পায়। সেই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তার নেতৃত্বে সদর বিওপি বিজিবির একটি বিশেষ দল মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে। তবে আটক ব্যাক্তিদের নাম জানা যায়নি।
তিনি আরও জানান, মুলত ইয়াবা ব্যবসায়ীরা বাহক দিয়ে ইয়াবার ব্যবসা পরিচালনা করে। তাই মূল হোতারা অধরাই থেকে যায়। শিগগিরই মুল হোতাদের ধরতে বিজিবি আবার অভিযান শুরু করবে বলে জানান জাহিদ। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে মামলা রুজু করা হবে।