সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে। বুধবার সকালে দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত ও মর্মাহত। গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোন যৌক্তিকতা নেই; রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতাকে আমরা নিন্দা জানাই। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই এই ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনার জন্য ।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা করার আহ্বান জানাই।
বিবৃতিতে, সহিংসতা পরিহার করে সকল দলকে সংযত আচরণ করতে এবং সরকারকে জনগণের স্বাধীনভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।
