অ্যকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় নড়াইলে তিন দিনব্যাপী ডিজিটাল প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান।
জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে মেলার উদ্বোধনী সভায় জেলা প্রশাসক আঃ গাফফার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলার আইটি কর্মকর্তা ও অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ। অধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেব পৌঁছে দিয়ে জনগণের জীবনমান ব›দ্ধর মাধ্যমে রূপকল্প-২০২১ বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের সকল শ্রেণীপেশার মানুষকে নানামুখী ই-সেবা প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান বক্তরা।
জেলা শিল্পকলা একাডেমী চত্বরে নড়াইল ডিজিটাল লাইব্রেরী, জেলা ডাকঘর, জেলা সমাজসেবা, নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান মিলে মোট ৫০টি স্টলে মেলাকে সাজানো হয়েছে যা আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত চলবে।
