ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ল্য করে ডিম ও পাথর ছুড়েছে এক অজ্ঞাত দর্বৃত্ত। বুধবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুর মাজরায় একটি র্যালিতে এই ঘটনা ঘটে।
এএপির একজন স্বেচ্ছাসেবক জানিয়েছেন, জালেবি চকের সমাবেশে ভাষণ দেয়ার সময় দলের প্রধান কেজরিওয়ালকে লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্ত ডিম ও পাথর ছুড়ে মারে। তবে এগুলো তার শরীরে না লাগলেও তিনি যেখানে ভাষণ দিচ্ছিলেন তার কাছে এসে পড়ে।
এটিই প্রথম নয়। এর আগেও হামলার শিকার হয়েছেন কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের সময় উত্তর পশ্চিম দিল্লি থেকে তার দলের প্রার্থী হয়েছিলেন রাখি বিরলা। তার জন প্রচারণা করতে গিয়ে তিনি সুলতারপুর মাজরায় এক অটো চালক তার ওপর হামলা করে। এছাড়াও আরো কয়েকবার হামলার শিকার হয়েছে তিনি।
